O Amar Mon Jamunar Onge Onge, Manna Dey

গানঃ ও আমার মন যমুনার
শিল্পীঃ মান্না দে

ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা

ও রুপের মিথ্যে গরব
অমন যদি বিরুপ থাকে
ও গুণের কি দাম বলো
লাজেই যদি আগুন ঢাকে
ও রুপের মিথ্যে গরব
অমন যদি বিরুপ থাকে
ও গুণের কি দাম বলো
লাজেই যদি আগুন ঢাকে
কবে আর, কবে আর
কবে আর আসবে সময় বাসবে ভালো
হাসবে ময়ুর পঙ্ক্ষী ভেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা


কি অতো বিচার করা
অবিচারের ভয় করে যে
কি অতো হিসেব করা
বেহিসেবের ভুল ধরে যে
কি এতো বিচার করা
অবিচারের ভয় করে যে
কি অতো হিসেব করা
বেহিসেবের ভুল ধরে যে
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
মনের ঐ, মনের ঐ
মনের ঐ সোনে যে হয় আনমনা গো
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা

ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা

Comments

Popular posts from this blog

Retto do fure elo (Chakma Karaoke)

Utton Pege Meghe Meghe, Chakma Song

Chakma song - Hochpana Hare hoi